ডাকাতির প্রস্তুতিকালে ঘেরাও

নাজিরপুরে স্থানীয়দের সহায়তার অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

স্থানীয়রা জানায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

Location :

Pirojpur
নাজিরপুর থানার পুলিশের হাতে গ্রেফতার ডাকাত দলের ২ সদস্য
নাজিরপুর থানার পুলিশের হাতে গ্রেফতার ডাকাত দলের ২ সদস্য |নয়া দিগন্ত

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা​

পিরোজপুরের নাজিরপুর দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে পুলিকে জানায়, পরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুইটি বোরখা, একটি টিশার্ট ও একটি লুঙ্গি উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতার নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে যার মধ্যে ছয়টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্য আসামি জাকারিয়া শেখের বিরুদ্ধেও দু’টি মামলা রয়েছে। তারা স্থানীয় রেজাউল শেখের বাগানে শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি ডাকাত দল নিয়ে অবস্থান করছিলেন এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের সাথে আরো কারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।