চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ছড়ার পাশ থেকে মো: ওমর ফারুক (২৫) নামে এক দিনমজুরের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলা শ্রীপুর-খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি পানি শোধনাগার পাহাড়ি এলাকার ছড়ার পাড় থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
নিহত ওমর ফারুক রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো: ওসমানের ছেলে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, নিহত ফারুক দিনমজুর হিসেবে কাজ করত।



