গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে আরো ২ জন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে বিষাক্ত মদ্যপানের ঘটনায় সোহাগ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে বিষাক্ত মদ্যপানের ঘটনায় সোহাগ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল, তার সহোদর ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে তৈরি করা পানীয় পান করেন। পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১১টার দিকে সোহাগ মন্ডলের মৃত্যু হয়। অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষাক্ত মদ্যপানের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।