চুয়াডাঙ্গায় মাথাভাঙা ব্রিজের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙা ব্রিজের নিচ থেকে নিখোঁজের ১ বছর পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় মাথাভাঙা ব্রিজের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় মাথাভাঙা ব্রিজের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙা ব্রিজের নিচ থেকে নিখোঁজের ১ বছর পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

নিহত ব্যক্তির নাম ফরজ আলী (৫৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙা ইউনিয়নের বাঘাডাঙা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফরজ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় ১ বছরেরও বেশি সময় আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ (বুধবার) দুপুরে মাথাভাঙা ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশটি নিখোঁজ ফরজ আলীর বলে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।