মিরসরাইয়ে কৃষক দলের স্বেচ্ছাশ্রমে খাল খনন ও পরিষ্কার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব মেহেদীনগর এলাকার মাহাদুর খাল খনন ও পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে কৃষক দলের স্বেচ্ছাশ্রমে খাল খনন ও পরিষ্কার
মিরসরাইয়ে কৃষক দলের স্বেচ্ছাশ্রমে খাল খনন ও পরিষ্কার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব মেহেদীনগর এলাকার মাহাদুর খাল খনন ও পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন।

রোববার (২ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও সংকুচিত হয়ে পড়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে কৃষিজমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি স্থানীয় কৃষক দল নেতাকর্মীরা উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের নজরে আনলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি নিজেও কোদাল হাতে খননকাজে অংশ নেন।

মো: আশরাফ উদ্দিন বলেন, খাল, নদী ও জলাশয় দখল-দূষণমুক্ত রাখা এবং পানি প্রবাহ সচল রাখা কৃষি ও পরিবেশের স্বার্থে অত্যন্ত জরুরি। জনগণের স্বার্থে এবং কৃষকদের দুর্ভোগ লাঘবে এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খাল খনন কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল নেতা আরাফাত হোসেন।

এ সময় কৃষক দলের খাল খনন কার্যক্রম দেখতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসান, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান সানি, জোরারগঞ্জ থানা যুবদল নেতা নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল হক ভূঁইয়া।