সিলেটে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের ঈদ প্রীতি সমাবেশ

‘জীবনের ব্যস্ততার সাথে সমন্বয়ের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে’

‘ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই আমরা শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি। ছাত্রজীবনে আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
সিলেটে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের ঈদ প্রীতি সমাবেশ
সিলেটে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের ঈদ প্রীতি সমাবেশ |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ‘ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই আমরা শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি। ছাত্রজীবনে আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যেকোনো কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতাদেরকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ এ দেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।’

শনিবার (৬ জুন) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতাদের নিয়ে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল নেতারা অংশ নেন।

কোতোয়ালী পূর্ব থানা আমির রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও জামায়াত নেতা হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামায়াতের দায়িত্বশীল অ্যাডভোকেট জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, ওয়ার্ড দায়িত্বশীল মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মোতালেব, আব্দুল কবির খালেদ, আব্দুল মুকিত জাকারিয়া ও আব্দুল ওয়াহিদ প্রমুখ।