জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
গ্রেফতার চারজন
গ্রেফতার চারজন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজন তালিকাভুক্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- মিন্টু ওরফে জামাই মিন্টু, মশিয়ার, ফিরোজ ও সাজ্জাদ।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত ছিল।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মাদক, সন্ত্রাস ও অন্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।