নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাত দফা দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

কুমিল্লার লাকসাম উপজেলায় অবস্থিত নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাত দফা দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে— হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি নয় হাজার টাকা থেকে কমিয়ে ছয় হাজার টাকা করা, কলেজ মাঠ সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত ও লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপন।

এ সময় উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ সভাপতি মোবারক হোসেন রায়হান, কলেজ সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।