লোহাগড়ায় দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

লোহাগড়ায় দুধ পানে উদ্বুদ্ধকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ
লোহাগড়ায় দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় দুধ পানে উদ্বুদ্ধকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঘূর্ণায়মান তহবিল থেকে ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় দফতরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা মো. হাদিউজ্জামান, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রীতম দাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, সহকারী সেক্রেটারি হাফেজ মো. ইমরান হোসেন, নড়াইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সৈয়দ মোস্তাক আলী, লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. হাদিউজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী ও সাংবাদিকবৃন্দ।

এ সময় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত নবগঙ্গা দুগ্ধ সমবায় সমিতি ও লক্ষ্মীপাশা দুগ্ধ সমবায় সমিতির ৫০ জনের হাতে মোট ৬২ লাখ টাকার চেক তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ অতিথিবৃন্দ।