নওগাঁর মহাদেবপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলাইমান আলী (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ফরমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান চককৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুল মতিনের ছেলে ও হাতুড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, সোলাইমান বাড়ি থেকে মোটরসাইকেলে মহাদেবপুর আসার সময় পথে ফরমানপুর নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



