নবজাতকের মৃত্যু, চরফ্যাশনে সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

ভোলার চরফ্যাশনে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে লাইসেন্স বিহীন কিংবা মেয়াদ উত্তীর্ন লাইসেন্স ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর অসাধু ডায়গনস্টিক ব্যবসায়ী।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
নবজাতকের মৃত্যু, চরফ্যাশনে সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ
নবজাতকের মৃত্যু, চরফ্যাশনে সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশনে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে লাইসেন্স বিহীন কিংবা মেয়াদ উত্তীর্ন লাইসেন্স ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর অসাধু ডায়গনস্টিক ব্যবসায়ী।

অধিকাংশ প্রতিষ্ঠানে অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে সিজারিয়ানের মতো ঝুঁকিপূর্ণ অপারেশন করানো হয়। একারণে প্রায়ই কোনো না কোনো ডায়গনস্টিক সেন্টারে নবজাতক কিংবা গর্ভবর্তী নারীর মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার হাসপাতাল রোডের সৌদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এক নবজাতকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের ভুলে নবজাতক মারা গেছে স্বজনদের এমন অভিযোগে ক্লিনিকটিতে তদন্তে যান উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: এমাদুল হোসেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: এমাদুল হোসেন নবজাতকের মৃত্যুর বিষয়ে বলেছেন, এক্ষেত্রে রুগীর স্বজন এবং চিকিৎসক উভয়ের ভুল আছে। ডেলিভারি ৫০ ভাগ ঝুঁকিপূর্ণ জেনেও স্বজনরা এখানে ডেলিভারি করানোর অনুমতি দেয়া এবং চিকিৎসকরা ডেলিভারি করানো ঠিক হয়নি। চিকিৎসকের উচিত ছিলো উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো।

এক কর্মকর্তা বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্সের মেয়াদ না থাকায় নবায়ন না করা পর্যন্ত তাদেরকে সিজার অপারেশনসহ সার্জিক্যাল সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, গত ৬ মে উপজেলা সদরের ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে গর্ভের সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় গর্ভবর্তীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন হয়। জনতার প্রতিবাদের মুখে ওই ক্লিনিকের চিকিৎসক আখি আক্তার চরফ্যাশন থেকে চলে যান।