বরিশালে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বরিশালে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বিক্ষোভ সমাবেশ ও এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মসূচি
বরিশালে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মসূচি |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে এস আলমের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও ব্যাংকটিকে দখলমুক্ত রাখার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে নগরীর বগুড়া রোডে ব্যাংকটির বরিশাল শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন গ্রাহক ফোরামের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আব্দুর রব।

গ্রাহক নেতারা ব্যাংকের শাখায় আগত সকল গ্রাহকদের এক ঘণ্টা লেনদেন থেকে বিরত থাকতে আহ্বান জানালে উপস্থিত সকলে তা সাদরে পালন করে। ফলে ব্যাংকের সকল কার্যক্রম এক ঘণ্টা বন্ধ থাকে। ঘোষিত এক ঘণ্টা কলম বিরতি পালনের সময় গ্রাহকরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানান।

এদিকে, বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবিতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ইঞ্জিনিয়ার আব্দুল রব, ব্যবসায়ী মো: নাসির ‍উদ্দিন, অধ্যাপক আব্দুল রাজ্জাক, মিজানুর রহমান, সুলতানুল আরেফিন, জাহাঙ্গির কবির, তৈয়বুর রহমান আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

এ সময় কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের আস্থা, ব‍্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো: ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব‍্যাংকের পরিবেশ ধ্বংসকারী কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল।