চুয়াডাঙ্গায় ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চুয়াডাঙ্গায় আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ওই দিন চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চুয়াডাঙ্গায় ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ওই দিন চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টের উদ্বোধন ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও উৎসবমুখর করতে সভায় প্রয়োজনীয় নানা পদক্ষেপ ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. খালিদ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

এ ছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হ্যাজিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্রীড়াব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।