সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে পাঁচটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের অভিযানে উপজেলার লামাগ্রাম গ্রামের বোদাই মিয়ার বাড়ি থেকে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এসআই অলি উল্লাহ কোম্পানীগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, জব্দ করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।



