সিংড়ায় এতিম দুই ভাইকে অটোভ্যান উপহার দিলেন এমপি আনোয়ারুল

সম্প্রতি উপজেলার পাঙ্গাশিয়া বাজারে মোটরসাইকেল চাপায় নিহত হন পুন্ডরী গ্রামের মরহুম আসমত আলীর স্ত্রী দিনমজুর আসমা বেগম। এতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে রান্না বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বাবা-মা হারানো দুই ভাই আবু বক্কর সিদ্দিক ও আসিফ হোসেন।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
এতিম দুই ভাইয়ের উপার্জনে অটোভ্যান কেনার এক লাখ ৪০ হাজার উপহার দেন এমপি আনোয়ারুল
এতিম দুই ভাইয়ের উপার্জনে অটোভ্যান কেনার এক লাখ ৪০ হাজার উপহার দেন এমপি আনোয়ারুল |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দিনমজুর ভূমিহীন আসমা বেগমের এতিম দুই ছেলেকে ব্যাটারিচালিত অটোভ্যান উপহার দিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কলম হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে নিহত ওই দিনমজুর গৃহবধূর ছেলে আবু বক্কর সিদ্দিক ও আসিফ হোসেনের হাতে একটি অটোভ্যান গাড়ির জন্য নগদ এক লাখ ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়।

জানা যায়, সম্প্রতি উপজেলার পাঙ্গাশিয়া বাজারে মোটরসাইকেল চাপায় নিহত হন পুন্ডরী গ্রামের মরহুম আসমত আলীর স্ত্রী দিনমজুর আসমা বেগম। এতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে রান্না বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বাবা-মা হারানো দুই ভাই আবু বক্কর সিদ্দিক ও আসিফ হোসেন।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে এতিম দুই ভাইয়ের উপার্জনে একটি অটোভ্যান উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম মোস্তফা খোকন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এজাজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন প্রমুখ।