বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

বিআইআরসির ডেপুটি কমান্ড্যান্টের আয়োজনে এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করে।

Location :

Rajshahi

রাজশাহী ব্যুরো
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টে ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিআইআরসির ডেপুটি কমান্ড্যান্টের আয়োজনে এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করে।

সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।