মদনে জামায়াতের উদ্যোগে ৭৬ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

‘জনগণের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল থেকে পাওয়া অনুদানের টাকা মদন উপজেলার আটটি ইউনিয়ন থেকে বাছাইকৃত হতদারিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

Location :

Madan Upazilla
জামায়াতের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান
জামায়াতের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদন উপজেলার আটটি ইউনিয়নের ৭৬টি অসহায় পরিবারের মাঝে নগদ এক লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মদন উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ওই সহায়তা প্রদান করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে মদন উপজেলা জামায়াত অফিসে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহার নিলুর সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ওই অনুদানের অর্থ বিতরণ করা হয়।

মদন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যকরী পরিষদের শূরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন জনাব মাওলানা রুহুল আমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, মদন পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, পৌর সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান শামীম, পৌর বায়তুলমাল সম্পাদক আব্দুল হালিম, মদন ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা শূরা সদস্য মাওলানা রুহুল আমিন বলেন, ‘জনগণের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল থেকে পাওয়া অনুদানের টাকা মদন উপজেলার আটটি ইউনিয়ন থেকে বাছাইকৃত হতদারিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, নগদ এই সহায়তা তাদের পরিবারের অনেক উপকারে লাগবে।