বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওনা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, চেয়ারম্যান প্রার্থী পরিচিতি ও ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৬টায় মাওনা সলিং মোড়ে ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মাওলানা আ: মতিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি দিদারুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
তিনি বলেন বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপরে জুলুম, শোষণ, অত্যাচারের স্টিম রোলার চলেছে। বিশেষ করে আমাদের উজ্জ্বল নক্ষত্র আলেমেদ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জানাজা পর্যন্ত আমাদের ঠিকমতো করতে দেয়া হয় নাই। অথচ আমাদের এই কাফেলার ভাইয়েরা জীবন দিয়ে সংগঠনকে টিকিয়ে রেখেছেন তাই আমাদের জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে জামায়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য এবং আগামীতে যোগ্য নেতৃত্ব তৈরি করে সমাজ হতে মাদক চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত একটি শ্রীপুর গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় মাওনা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার অফিস সেক্রেটারি জনাব মোহাম্মাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো: আইয়ুব আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল।



