গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দীর পলায়ন

গাজীপুরের কাশিমপুর ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ থেকে পালিয়েছেন এক নারী বন্দী। তার নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনীর রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দীর পলায়ন
গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দীর পলায়ন |সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ থেকে পালিয়েছেন এক নারী বন্দী। তার নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনীর রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার (১৭ জুলাই) থানায় মামলা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাসূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্দীর হিসাব না মেলায় বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

তবে এ ব্যাপারে ফোন করা হলেও কারাগারের জেলার শিরিন আক্তার কোনো কিছু বলতে রাজি হননি।