চৌগাছায় মাদকসহ যুবক গ্রেফতার

যশোরের চৌগাছায় ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিছ ইয়াবাসহ আলমগীর সাগর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছা থানায় মাদক ও ইয়াবাসহ আটক আলমগীর সাগর
চৌগাছা থানায় মাদক ও ইয়াবাসহ আটক আলমগীর সাগর |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিছ ইয়াবাসহ আলমগীর সাগর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে চৌগাছা পৌর শহরের পশ্চিম কারিগরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আলমগীর চৌগাছা শহরের পশ্চিম কারিগরপাড়ার আমিনুর রহমানের ছেলে।

এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের পশ্চিম কারিগর পাড়ায় অভিযান চালিয়ে আলমগীর সাগরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আটক আলমগীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’