নবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ে অধ্যয়নরত।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নিহত মো: আলামিন
নিহত মো: আলামিন |সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় মো: আলামিন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ওই ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ে অধ্যয়নরত।

নিহত আলামিন ভাদুরিয়া বাজারের (উবারের পাড়) গ্রামের বাসিন্দা মো: শামীমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দিলে আলামিন ঘটনাস্থলে মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।