বরিশালের উজিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় বাড়ৈ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তিনি ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কারফা বাজার কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সনজিৎ বাড়ৈয়ের খাবার হোটেলের সামনে পাকা সড়কে অবস্থানকালে হৃদয় বাড়ৈকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হৃদয় বাড়ৈ উপজেলার ভাউধর গ্রামের মৃত রণজিৎ বাড়ৈয়ের ছেলে।
উজিরপুর থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



