ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের ইন্তেকাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
কামরুজ্জামান ফকির ও শামা ওবায়েদ ইসলাম
কামরুজ্জামান ফকির ও শামা ওবায়েদ ইসলাম |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান ফকির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হলে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের জানাজার সময় ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গেছে।

নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘কামরুজ্জামান ফকির একজন জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে চরযশোরদী ইউনিয়নসহ সমগ্র নগরকান্দাবাসী একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারালো।’

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।