পাকুন্দিয়ায় লটারির মাধ্যমে সরকারি গুদামে ধান দিলেন ৩৭৭ কৃষক

চলতি মৌসুমে সরকারের দেশব্যাপী ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলাতেও এ কার্যক্রম শুরু হয়েছে। এবার সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৬ টাকা দরে ও প্রতি মণ ১৪৪০ টাকা হিসেবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
সরকারি গুদামে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই
সরকারি গুদামে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি গুদামে ১১২৯ মেট্রিক টন ধান বিক্রির জন্য লটারির মাধ্যমে ৩৭৭ জন কৃষক মনোনীত হয়েছেন।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ হলরুমে পৌর সদরসহ নয়টি ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এই ধান সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারের দেশব্যাপী ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলাতেও এ কার্যক্রম শুরু হয়েছে। এবার সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৬ টাকা দরে ও প্রতি মণ ১৪৪০ টাকা হিসেবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে।

একজন কৃষক সর্বনিম্ন তিন মণ (১২০ কেজি) থেকে শুরু করে সর্বোচ্চ তিন মেট্রিক টন (৩০০০ কেজি) পর্যন্ত ধান সরকারি গুদামে দিতে পারবেন। কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এই ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) নাজমুন নাহার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইললাম, চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর, পাকুন্দিয়া বাজার বনিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান দুলাল প্রমুখ।