সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
জব্দকৃত কাঁকড়া ও নৌকা
জব্দকৃত কাঁকড়া ও নৌকা |নয়া দিগন্ত

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার সময় চারটি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।

এ সময় ৯৫ পিচ নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়ে জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (১৮ জুলাই) ভোররাতে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়াসহ নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।