ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

পথসভা সফল করতে ফেনীতে ১১ দলের গণসংযোগ

লিফলেট বিতরণ শেষে, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুফতি আবদুল হান্নান বলেন, দেশের স্বার্থে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির ডাক দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনে সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

Location :

Feni
লংমার্চ ও পথসভা সফল করতে ফেনীতে ১১ দলের নেতারা লিফলেট বিতরণ করে
লংমার্চ ও পথসভা সফল করতে ফেনীতে ১১ দলের নেতারা লিফলেট বিতরণ করে |নয়া দিগন্ত

ফেনী অফিস

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে মহিপাল পথসভা সফল করতে ফেনীতে গণসংযোগ করেছে ১১ দল। গণসংযোগে লিফলেট বিতরণের পাশাপাশি জনসাধারণকে মহিপালের পথসভায় অংগ্রহণের আহ্বান জানানো হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে শহরের পুরাতন জেল রোড থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে ফেনী মডেল হাই স্কুল ও বড় মসজিদ হয়ে শহরের বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ১১ দলের নেতাকর্মীরা।

গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা আহ্বায়ক সাইফ উদ্দিন, ফেনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো: জামাল উদ্দিন, সেক্রেটারি কাউসার আলম, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দিন মিতুসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।

লিফলেট বিতরণ শেষে, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুফতি আবদুল হান্নান বলেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও মহিপালের পথসভা সফল করতে ফেনীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এতে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, দেশের স্বার্থে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির ডাক দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনে সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।