চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তায় ৮ সশস্ত্র আনসার

চকরিয়া উপজেলাসহ সারাদেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসার জায়গা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালের সার্বিক নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে ৮ সশস্ত্র আনসার সদস্য।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তায় ৮ সশস্ত্র আনসার
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তায় ৮ সশস্ত্র আনসার |নয়া দিগন্ত

চকরিয়া উপজেলাসহ সারাদেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসার জায়গা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালের সার্বিক নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে ৮ সশস্ত্র আনসার সদস্য।

বুধবার (২২ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদীন তা ব্যক্ত করেন।

এতে উল্লেখ্য, গত ১৮ মে দৈনিক নয়া দিগন্তে ‘১০০ শয্যায় উন্নত হচ্ছে চকরিয়া স্বাস্থ্যকমপ্লেক্স’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এতে হাসপতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীর না থাকায় মূল্যবান যন্ত্রপাতি চুরিসহ রোগীদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে তা উল্লেখ করা হয়।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের গতিশীল নেতৃত্বে, বিশেষ নির্দেশনায় দ্রুত পদক্ষেপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রের সুরক্ষা, মূল্যবান চিকিৎসা সামগ্রী রক্ষা, হাসপাতালে দালালের দৌরাত্ম বন্ধ করতে সারা দেশের ন্যায় চকরিয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০ সশস্ত্র আনসার সদস্যের মধ্যে ৮ জন যোগদান করেছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, এ আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে হাসপাতালের সার্বিক নিরাপত্তা, চিকিৎসকদের কর্মক্ষেত্রে সুরক্ষা ,স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা, মূল্যবান চিকিৎসা সামগ্রী ও সরকারি সম্পদের সুরক্ষা এবং হাসপাতালের দালালদের দৌরাত্ম এবং হাসপাতালের বাউন্ডারি ভিতর বকাটদের দৌরাত্ম বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।