কুমিল্লায় প্রাথমিক বৃত্তি পেল তিন হাজার ৪০১ শিক্ষার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে এক হাজার ১৬২ জন এবং সাধারণ গ্রেডে এক হাজার ৫১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৯১ জন এবং সাধারণ গ্রেডে ৪৩৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লার ম্যাপ
কুমিল্লার ম্যাপ |ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে কুমিল্লা জেলায় মোট তিন হাজার ৪০১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে এক হাজার ৪৫৩ জন এবং সাধারণ গ্রেডে এক হাজার ৯৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে এক হাজার ১৬২ জন এবং সাধারণ গ্রেডে এক হাজার ৫১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৯১ জন এবং সাধারণ গ্রেডে ৪৩৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

১৭টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলায়। এ উপজেলা থেকে ট্যালেন্টপুলে ১৬১ জন এবং সাধারণ গ্রেডে ২৫৪ জনসহ মোট ৪১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

অন্যদিকে, সর্বনিম্ন সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে মেঘনা উপজেলায়। এ উপজেলা থেকে ট্যালেন্টপুলে ৩৬ জন এবং সাধারণ গ্রেডে ৪৪ জনসহ মোট ৮০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এ বছর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৮ হাজার ৩১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।