ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মোরছালিন বাড়ির পাশের ডোবার পানিতে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
নিহত শিশু মোরছালিন
নিহত শিশু মোরছালিন |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডোবার পানিতে ডুবে মোরছালিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালি গ্রামে বাড়ির পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ঝালোখালি গ্রামের কালাম শেখের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মোরছালিন বাড়ির পাশের ডোবার পানিতে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও স্থানীয় বাসিন্দা মোশারেফ মাতুব্বর।