দিনাজপুরের ডেঙ্গুর প্রতিরোধ ৩ মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধন

সকালে কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি |নয়া দিগন্ত

ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশার বংশবিস্তার রোধে সারাদেশের মতো দিনাজপুরেও শুরু হয়েছে তিন মাস ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে র‍্যালি শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মেফাজ্জল হোসেন দুলাল, পৌর প্রশাসক হাফিজুর রহমান এবং সিভিল সার্জন সার্জন ডা: গোলাম রাসুল রাখি, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের অংশ গ্রহণের মাধ্যমে অপসারণ করা হয় পথের ধারের আগাছা। এডিস মশার বংশ বিস্তারের বিভিন্ন উপাদান পরিষ্কারের কাজ শুরু হয়।

এর আগে সকালে কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন তারা।

সিভিল সার্জন ডা: গোলাম রাসুল রাখি জানিয়েছেন, দিনাজপুরে ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে, এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মাত্র একজন আক্রান্ত রোগীর।