ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সানরাইজ ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীদুল ইসলাম।
এছাড়া সিনিয়র সহকারী শিক্ষক আবুল মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের, বিশেষ করে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য মায়েদের আরে সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ভি ই লেলিন, দাগনভূঞা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, ফেনী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো: আব্দুল্লাহ, দৈনিক সমকালের দাগনভূঞা প্রতিনিধি ইমাম হাছান কচি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এ তাহের, বেকের বাজার পরিচালনা কমিটির আহবায়ক জহিরুল কায়ুম রাহাত, সাবেক মেম্বার পেয়ার আহম্মেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং অভিভাবক রুহুল আমিন মাস্টার ও পপি রানী শীল প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার কিন্ডারগার্টেনগুলোর মধ্যে সানরাইজ ইনস্টিটিউট বরাবরই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করে। উপজেলার কুচকাওয়াজে অংশ নেয়া থেকে শুরু করে বৃত্তি পরীক্ষা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণের মতো ভালো কাজে অংশ নেয়ায় বিদ্যালয়টি প্রশংসার দাবিদার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ধরনের ২০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে ফেনী হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো: আব্দুল্লাহ শিক্ষার্থীদের গাছের চারা রোপণের সঠিক নিয়ম, পরিচর্যা ও কলম করার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন।



