দুই সপ্তাহেও অজ্ঞাত যুবকের পরিচয় মিলেনি

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত যুবকের লাশের পরিচয় দুই সপ্তাহেও শনাক্ত করা যায়নি। ফলে তার মৃত্যু হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনায় হয়েছে—তা নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গণখকালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ। লাশ উদ্ধারের সময় যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল, গায়ে কোনো কাপড় ছিল না। এ কারণে মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে অথবা কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হতে পারে।

শনিবার (৬জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, আইন অনুযায়ী লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় নিশ্চিত হলে নিহতের বাসস্থান, যাতায়াতের উদ্দেশ্য এবং মৃত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।