ভালুকায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকাতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার
ভালুকায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশঝারের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Topics