ভালুকার যুবকের লাশ উদ্ধার

আমতলী টাওয়ার এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী টাওয়ার এলাকা থেকে মোস্তাক (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মুস্তফা কামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী টাওয়ার এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মোশাররফ জানান, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।