বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী কলেজে ছাত্রদলের মৎস্য অবমুক্তকরণ

কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান বলেন, দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা কলেজ ছাত্রদল এ আয়োজন করেছি। জনকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী কলেজে ছাত্রদলের মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি
ফেনী কলেজে ছাত্রদলের মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি |নয়া দিগন্ত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনী সরকারি কলেজে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রনির নেতৃত্বে কলেজের পুকুরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান বলেন, দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা কলেজ ছাত্রদল এ আয়োজন করেছি। জনকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

এ সময় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ ভূইয়া ও জিয়া উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম ও মো: সিফাত হক এবং ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তারসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।