সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো শতভাগ পাস করেছে মির্জাপুর ক্যাডেট কলেজে। পাশাপাশি ৫১ জনের মধ্যে ৫০ শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সোমবার সকালে ফলাফল প্রকাশিত হলে ক্যাডেট কলেজ-জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে।
কলেজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: আবুল কালাম আজাদ বলেন, ‘এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরালস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।’
কলেজের অধ্যক্ষ এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকলকে, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।



