জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী

দিনাজপুরে বিএনপির সমাবেশ ও বিজয় র‍্যালি

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড়মাঠের জিমনেশিয়াম প্রান্তে জুলাই শহীদ স্মৃতি সৌধের পাশের সড়কে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Location :

Dinajpur
জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে বিজয় র‌্যালি করে বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে বিজয় র‌্যালি করে বিএনপি |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বিজয় র‍্যালি করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড়মাঠের জিমনেশিয়াম প্রান্তে জুলাই শহীদ স্মৃতি সৌধের পাশের সড়কে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, বিএনপির জেলা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বলসহ জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।