মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু নিলামে বিক্রি

জানা যায়, নিলামে মোট ২২ জন ক্রেতা অংশ নেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে দিদারুল আলম মিয়াজী পাঁচ লাখ ৫৬ হাজার টাকায় গরুগুলো কেনেন। নিলামের এ মূল্যের সাথে নিয়ম অনুযায়ী ১০ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ আয়কর যুক্ত হবে।

Location :

Mirsharai
জোরারগঞ্জ থানায় মিরসরাই উপজেলার ইউএনওসহ নিলাম কমিটির সদস্য ও দরদাতাগণ
জোরারগঞ্জ থানায় মিরসরাই উপজেলার ইউএনওসহ নিলাম কমিটির সদস্য ও দরদাতাগণ |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৯টি ভারতীয় গরু আদালতের আদেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে জোরারগঞ্জ থানা কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।

জানা যায়, নিলামে মোট ২২ জন ক্রেতা অংশ নেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে দিদারুল আলম মিয়াজী পাঁচ লাখ ৫৬ হাজার টাকায় গরুগুলো কেনেন। নিলামের এ মূল্যের সাথে নিয়ম অনুযায়ী ১০ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ আয়কর যুক্ত হবে।

নিলাম প্রক্রিয়া পরিচালনা করেন আদালত গঠিত কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শুভ সূত্রধর ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুন মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার এলাকা দিয়ে অবৈধভাবে পাচারের সময় ১৯টি ভারতীয় গরু জব্দ করে পুলিশ।