রামুর বাজারে সারের পর্যাপ্ত মজুদ, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতের উদ্যোগ

খুচরা বিক্রেতাদের সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। কৃষি অফিস নিয়মিত তদারকি করছে যাতে সরকারি মূল্যে কৃষকেরা সার পায়।

Location :

Cox's Bazar
সারের দোকান
সারের দোকান |নয়া দিগন্ত

রামু (কক্সবাজার) সংবাদদাতা
দেশের বিভিন্ন স্থানে সার সঙ্কট থাকলেও সারের পর্যাপ্ত মজুদ এবং কৃষকপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় হচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সব সার পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চাহিদামত সার পেয়ে দুশ্চিন্তামুক্ত রয়েছেন কৃষকেরা।

ফতেখাঁরকুলের লামারপাড়া এলাকার বাসিন্দা ফজলুল্লাহ জানান, ক্ষেতের প্রয়োজনে ব্যবহৃত ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সার পেয়ে কৃষিকাজ ভালোভাবে চলছে।

উপজেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন বলেন, ‘আমার ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আলম ট্রেডার্স হতে সরকার নির্ধারিত মূল্যে প্রতিমাসে সার বরাদ্দ উত্তোলন করি। পরে সরকারি মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি করি।’

চাকমারকুল ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘আমার পারিবারিক অনেক চাষাবাদ রয়েছে। জনপ্রতিনিধির পাশাপাশি একজন কৃষক হিসেবে আমি বিসিআইসি সার ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে চাহিদামত সার পাচ্ছি। আমার ইউনিয়নে সারের কোনো সঙ্কট নেই।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ শুভ বলেন, ‘সারের সঙ্কট রামুতে নেই বললে চলে। কৃষকদের যতোটুকু চাহিদা সহজে পাওয়া যাচ্ছে। খুচরা বিক্রেতাদের সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। কৃষি অফিস নিয়মিত তদারকি করছে যাতে সরকারি মূল্যে কৃষকেরা সার পায়।’

Topics