মাদারীপুরে নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ সা:-এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হচ্ছে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

মাদারীপুরে নানান আয়োজনে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুরে পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিনটি পালিত হয়।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ সা:-এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ সা:-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উদ্যেগে শিবচর উপজেলা কলেজ মোড় থেকে জশনে জুলুস শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এছাড়া শতবর্ষের পুরনো স্কুল নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ, নাত, কবিতা আবৃত্তি, ইসলামী কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।