রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ১২ ডেঙ্গুরোগী শনাক্ত

রাজবাড়ী সদর হাসপাতালে আটজন ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছে। এছাড়া গোয়ালন্দে এক ও কালুখালীতে একজন রোগী ভর্তি রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল |নয়া দিগন্ত

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু উপসর্গ নিয়ে জেলায় বিভিন্ন হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ভর্তি রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে আটজন ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছে। এছাড়া গোয়ালন্দে এক ও কালুখালীতে একজন রোগী ভর্তি রয়েছে।

এদিকে চলতি বছর রাজবাড়ী সদর হাসপাতালে ৫২ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৩৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা ৮০ ভাগ।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলা ও উপজেলা পর্যায়ের বেশির ভাগ রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডেঙ্গুতে হাসপাতালে আটজন রোগী ভর্তি হয়েছে। তবে সব রোগী অল্প কয়েক দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে।