পুঠিয়ায় মজুদকৃত ৩৩০ বস্তা সার উদ্ধার: বিক্রির টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩৩০ বস্তা অননুমোদিতভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Location :

Puthia
পুঠিয়ায় মজুদকৃত ৩৩০ বস্তা সার উদ্ধার: বিক্রির টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে
পুঠিয়ায় মজুদকৃত ৩৩০ বস্তা সার উদ্ধার: বিক্রির টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩৩০ বস্তা অননুমোদিতভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই টাকা জমা করা হবে রাষ্ট্রীয় কোষাগারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে ৩টি দোকান তল্লাশি করে অননুমোদিতভাবে মজুদকৃত ও সরকারি বরাদ্দবহির্ভূত ২৭৬ বস্তা ডিএপি, ৪৮ বস্তা টিএসপি, ০৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

জব্দকৃত সার যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। জানা গেছে, বিধি-বিধান অনুসরণ করে উক্ত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার ও পুঠিয়া থানা পুলিশ অবৈধভাবে মজুদকৃত সার উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। জব্দকৃত ৩৩০ বস্তা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।