গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজার ও মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাঙ্গাল কান্দি এলাকায় পাগলা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
পাগলা থানায় ইয়াবাসহ গ্রেফতার জসিম উদ্দিন
পাগলা থানায় ইয়াবাসহ গ্রেফতার জসিম উদ্দিন |নয়া দিগন্ত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজার ও মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাঙ্গাল কান্দি এলাকায় পাগলা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন উপজেলার কান্দি দারোগাবাড়ী গ্রামের মরহুম ফারুক সরকারের ছেলে মো: জসিম উদ্দিন (৪৮) ও কন্যা মণ্ডল গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তাইজ উদ্দিন (৪২)। তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজারে উপপরিদর্শক (এসআই) মো: আব্দুল বারেকসহ থানা পুলিশের একটি টিম মুখী স্কুল বাজারে অভিযান পরিচালনা করে মো: জসিম উদ্দিনবে গ্রেফতার করে।

অন্যদিকে, এসআই মো: আরিফ হাসান পুলিশের অন্য একটি দল নিয়ে বাঙ্গাল কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তাইজউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই দুই আসামির কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।