রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শুক্রবার ভোরে ৮ থেকে ১০ সদস্যের মুখোশ পরা ডাকাত দল রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে বসতঘরে ভিতরে প্রবেশ করেন। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুরি ধরে স্ত্রী সাফিয়া বেগমের হাত-পা বেঁধে ফেলে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
ডাকাতদের তছনছ করা ঘরের জিনিসপত্র
ডাকাতদের তছনছ করা ঘরের জিনিসপত্র |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের মাইল্লাবো এলাকার ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে ৮ থেকে ১০ সদস্যের মুখোশ পরা ডাকাত দল রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে বসতঘরে ভিতরে প্রবেশ করেন। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুরি ধরে স্ত্রী সাফিয়া বেগমের হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’