কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক হাজার ২২০ পিস ইয়াবা ও নগদ দুই লাখ ৭৩ হাজার ৮০০ টাকাসহ কামরুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার মঠখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কামরুল ইসলাম উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের আকবর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার মঠখোলা এলাকায় র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নগদ টাকা ও ইয়াবাসহ কামরুলকে আটক করা হয়। পরে রাতেই মাদক কারবারি কামরুলকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় র্যাব পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



