বড়াইগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মেয়েটি বাড়ির পাশের দোকানে আইসক্রিম কিনতে যাচ্ছিল। এ সময় আয়নাল খন্দকারের বাড়ির সামনে গেলে তিনি মেয়েটিকে ডেকে বাড়ির গেটের ভেতরে নেন।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Natore
বড়াইগ্রাম থানা
বড়াইগ্রাম থানা |ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে কৌশলে ডেকে নিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে অভিযুক্ত উপজেলার শ্রীরামপুর গ্রামের রফিন খন্দকারের ছেলে আয়নাল খন্দকারের (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মেয়েটি বাড়ির পাশের দোকানে আইসক্রিম কিনতে যাচ্ছিল। এ সময় আয়নাল খন্দকারের বাড়ির সামনে গেলে তিনি মেয়েটিকে ডেকে বাড়ির গেটের ভেতরে নেন। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে গেলে আয়নাল দৌড়ে পালিয়ে যান।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।