মুরাদনগরে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মরহুম মো: ময়নাল হোসেনের ছেলে মো: সাগর (২১), একই গ্রামের মো: জহিরের ছেলে মো: ইব্রাহীম (২১), ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের আব্দুল হকের ছেলে কামাল (৩৫), জাহাঁপুর ইউনিয়নের পায়ব গ্রামের আলমগীরের ছেলে সাইফুল (৪০) ও কেয়টগ্রাম গ্রামের মরহুম দুধ মিয়ার ছেলে জসীম (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে সাগর ও ইব্রাহীমকে তিন মাস করে এবং কামাল, সাইফুল ও জসীমকে তিন দিন করে সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সাজাপ্রাপ্তদেরকে সোমবার সকালে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।’