দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় হাত ফসকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
ট্রেনে কাটা মৃত যুবক
ট্রেনে কাটা মৃত যুবক |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে রেলে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬টা ৪৩ মিনিটের দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের জামালপুর রেলওয়ে থানাধীন দেওয়ানগঞ্জ সুগার মিল সংলগ্ন (গাবতলী) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া গ্রামের মো: দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় হাত ফসকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানায়, মনোয়ার ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত। আজ সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তার।

জামালপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম এই বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘ওই যুবক গার্মেন্টসের শ্রমিক। গাবতী এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’