শরণখোলায় বনবিড়ালের (বাঘডাশ) আক্রমণে মারা গেল ফার্মের ৩০০ মুরগি। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আমিনুর সরদারের খামারে এ ঘটনাটি ঘটে।
আমিনুর সরদার জানান, সৌদি থেকে এসে নিজ বাড়িতে ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছিলেন তিনি। বুধবার রাতে নিয়ম অনুযায়ী খাবার-পানি দিয়ে ঘরে চলে যান আমিনুর।
তার ধারণা, হয়তো শেষরাতের দিকে বনবিড়াল নেটের ফাঁকা দিয়ে ঢুকে মুরগিগুলোকে আক্রমণ করে মেরে ফেলেছে।
খামারি আমিনুর আরো জানান, তার খামারে এক হাজার মুরগি ছিল। সকালে খামারে ঢুকে দেখতে পান মুরগিগুলো মরে পড়ে আছে। মৃত প্রতিটি মুরগির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।



