তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান সংগঠনের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির
জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির |নয়া দিগন্ত

বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা মডেল মসজিদের হলরুমে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের শুরুতে সভাপতি নিজেই পবিত্র কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন।

শিক্ষাশিবিরে ‘মজবুত সংগঠন তৈরিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বরিশাল অঞ্চলের টিম সদস্য মোহাম্মদ শাহ আলম। তিনি তার বক্তব্যে সংগঠনকে শক্তিশালী ও আদর্শভিত্তিক করার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরগুনা জেলা আমির মাওলানা মো: মোহিবুল্লাহ হারুন, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মো: মাহমুদুর নবী ও বরগুনা জেলা সেক্রেটারি মো: আসাদুজ্জামান আল মামুন।

সমাপনী বক্তব্যে উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান সংগঠনের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।